
বৃহস্পতিবার Elysée প্রেসিডেন্ট প্রাসাদ থেকে দেয়া এক বিবৃতিতে ঘোষণা করা হয়, “প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ওলাদ, স্প্যানিশ কর্তৃপক্ষ এবং দুর্ঘটনার শিকার লোকদের পরিবারের প্রতি সমর্থন ও সমবেদনার একটি বার্তা পাঠিয়েছেন।”
বৃহস্পতিবার সকালে মৃতদেহ সনাক্ত করার কাজ শুরু হয়। পুলিশ বিশেষজ্ঞরা ওয়ালেট, পার্স এবং লাগেজের মাধ্যমে মৃতদেহ সনাক্ত করছেন।
প্রধানমন্ত্রী Jean-Marc Ayrault – ও স্পেনের রেল দুর্ঘটনায় গভীর দু:খ প্রকাশ করেছেন এবং স্প্যানিশ প্রধানমন্ত্রী Mariano Rajoy- কে একটি সহানুভূতি বার্তা পাঠিয়েছেন। ফ্রান্সে ঘটে যাওয়া একটি মারাত্মক রেল দুর্ঘটনার ১৫ দিনের মধ্যেই স্পেন এ ধরনের আরেকটি রেল দুর্ঘটনার শিকার হল। স্পেনের এই দুর্ঘটনায়, ফ্রান্সে ঘটে যাওয়া দুর্ঘটনার তুলনায় অনেক গুন বেশি প্রাণহানি ঘটেছে।