
ফরাসি বৈদ্যুতিক ইউটিলিটি কোম্পানি ERDF জানায়, পরপর দুই রাতের গ্রীষ্ম ঝড়ে রবিবার সকালে দেশটির বিভিন্ন স্থানে অন্তত ১৩৫০০০ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।
এছাড়াও স্থানীয় কর্তৃপক্ষের মতে, ফ্রান্সের উত্তরপশ্চিমের HAUTE-Marne অঞ্চলে Joinville শহরে চরম আবহাওয়া ও ঝড়ো হাওয়ায় ৩০ জন আহত যাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।