
ওবিভি-এর জরিপ অনুযায়ী, মিডল্যান্ডস থেকে দক্ষিণ উপকূল হয়ে পূর্ব অ্যাংলিয়া ও উত্তর-পূর্বাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে সংখ্যালঘু ভোটারদের আধিপত্য থাকবে চোখে পড়ার মতো। যে ধারাটি চলছে, আগামী বছরগুলোতেও সেটি অব্যাহত থাকবে ও বৃটিশ রাজনীতির যে গতিপ্রবাহ, তার দিক হয়তো পরিবর্তন করবে পরিবর্তিত এ ধারা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।