
মনে মনে চার কন্যাকেই পছন্দ করতেন মিলটন। সময় ও খরচ বাঁচানোর স্বার্থে একই বিয়ের পিড়িতে চার বধুকে নিয়ে বসলেন তিনি। ঐতিহ্য-নিয়ম ভেঙে একসঙ্গে চারজনকে বিয়ে করে ফেললেন ৪৪ বছরের মিলটন। মিলটনের প্রথম স্ত্রী এখনও জীবিত। ১ম পক্ষে তার ১২টি সন্তান রয়েছে। বিয়ে করার পর চার স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই ব্যবসায়ী বললেন, ‘ওদের তো বিয়ে করতেই হত। তাই টাকা আর সময় বাঁচাতে একসঙ্গে এক প্যান্ডেলেই বিয়েটা সেরে ফেললাম।’
মিলটন আরও জানান, সবারই উচিত আলাদা আলাদা না করে একসঙ্গে অনেককে বিয়ে করে ফেলা। এতে সময় ও অর্থ যেমন বাঁচাবে, তেমনি সমাজে প্রতারণাও কমবে। মিলটনের হাতে এখন চারটে বিয়ের আংটি। সেগুলো দেখিয়ে চার কনে বললেন, তারা বেশ খুশি। তারা স্বইচ্ছায় এবং আনন্দের সাথে একই স্বামীকে ভাগ করে নিয়েছেন।