
প্যারিসে সৌদি দূতাবাসের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন মুরসির সমর্থকরা। গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মুরসিকে উতখাতের পর মিশরের সেনাবাহিনীর প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করে সৌদি সরকার।
মিশরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসির সঙ্গে সৌদি যোগসাজশ এবং দহরম-মহরমের বিরুদ্ধে ক্ষোভ ও নিন্দা প্রকাশের জন্য এ বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে বলে বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়।
একই সঙ্গে তারা জেনারেল সিসির পদত্যাগ এবং মুরসিকে পুনর্বহালের দাবি করেন।