Home 1stpage মেডিকেল ছাত্রীর পর এবার মহিলা ফটোসাংবাদিক গণধর্ষিত হলেন মুম্বাইতে!

মেডিকেল ছাত্রীর পর এবার মহিলা ফটোসাংবাদিক গণধর্ষিত হলেন মুম্বাইতে!

99
0
এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ধর্ষিত ফটোসাংবাদিক

ইউরোবিডি২৪নিউজঃ চলন্ত বাসে মেডিকেল ছাত্রী ধর্ষণের পর এবার ভারতের  মুম্বাইয়ে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা ফটোসাংবাদিক। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে শুক্রবার সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

এ ঘটনায় কমপক্ষে ২০ জনকে আটক করা হয়েছে। মুম্বাইয়ের নিম্নাঞ্চলীয় পারেল এলাকার শক্তি মিলসের কাছে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ২৩ বছর বয়সী ওই মহিলা ধর্ষণের শিকার  হয়। তার সঙ্গে একজন পুরুষ সঙ্গী ছিল।

পুলিশ জানিয়েছে, ফটোসাংবাদিক মহিলাকে ধর্ষণের আগে তার পুরুষ সঙ্গীর হাত-পা বেঁধে বেদম পেটায় ধর্ষকরা। একটি ইংরেজি সাময়িকীর ফটো সাংবাদিক ওই মহিলা। পুরনো ভবন নিয়ে ফিচার প্রতিবেদনের ছবি সংগ্রহ করতে তিনি মুম্বাইয়ের পারেল এলাকায় গিয়েছিলেন। পুলিশ জানায়, প্রাথমিক তথ্যে জানা গেছে যে ওই মহিলা অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয়ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল।

ধর্ষণের শিকার ফটোসাংবাদিক জানান, জীর্ণ শক্তি মিলস চত্বরের একটি ভবনে দুইজন তাকে টেনে নিয়ে যায় এবং তারপর আরও তিনজনকে ভবনে ডেকে আনে। তার ওপর নির্যাতন চালায়, ধর্ষণ করে এবং তার বন্ধুকে মারপিট করে।

এই ঘটনায় পুলিশ ২০ জনকে আটক করেছে। প্রকাশ করেছে ধর্ষকদের স্কেচ। পুলিশ বলেছে, যাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তারা ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।আশঙ্কাজনক অবস্থায় ওই ফটোসাংবাদিক বর্তমানে মুম্বাইয়ের যশলোক হাসপাতালে চিকিৎসাধীন।

মুম্বাই পুলিশ কমিশনার সত্যপাল সিং বলেন, যেভাবেই হোক অপরাধীদের দ্রুত আটক করা হবে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আর আর পাতিল হাসপাতালে ওই মহিলা সাংবাদিককে দেখতে গেছেন। তিনি দায়ীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। ১৬ ডিসেম্বর দিল্লির গণধর্ষণের ঘটনার সঙ্গে এ ঘটনাকে তুলনা করেছে ভারতের সংবাদ মাধ্যমগুলো। দিল্লির ওই ধর্ষণ মামলায় অভিযুক্ত ৬ জনের একজনের রায় আগামী ৩১ আগস্ট হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here