Home Community France “ইউরোবিডি24নিউজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা -২০২২”

“ইউরোবিডি24নিউজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা -২০২২”

79
0

“ইউরোবিডি24নিউজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা -২০২২”
সম্মানিত ফ্রান্স প্রবাসী অভিভাবকবৃন্দ, ইউরোবিডি24নিউজ এর ১০ বছরে পদার্পণ উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২ আয়োজন করা হয়েছে।
বয়স ভিত্তিক দুটি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
ক বিভাগঃ
৬ থেকে ১০ বছর; বিষয়ঃ প্রবাসে শিশু কিশোরদের তুলিতে বাংলাদেশ।
খ বিভাগঃ
১১ থেকে ১৫ বছর; বিষয়ঃ প্রবাসে শিশু কিশোরদের তুলিতে ভাষা আন্দোলন ৫২।
চিত্রকর্মটির ছবি তুলে পাঠিয়ে দিন মেইল অথবা মোবাইলে। যারা চূড়ান্ত পর্বে মনোনয়ন পাবেন তাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। চিত্রকর্মে অবশ্যই বিভাগ, নাম, বয়স এবং অভিভাবকের মোবাইল নাম্বার থাকতে হবে।
প্রতিটি বিভাগ থেকে চূড়ান্ত পর্বে মনোনীত প্রতিযোগীদের মধ্য হতে ৫ জন করে মোট ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।
বিজয়ীদের বিশেষ পুরষ্কারের পাশাপাশি মনোনয়ন প্রাপ্ত সকল প্রতিযোগীর জন্যও থাকবে পুরষ্কার। মূল ছবি জমা ও পুরষ্কার গ্রহণের স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।
চিত্রকর্মটির ছবি তুলে পাঠিয়ে দিন নিচের মেইল অথবা মোবাইল নাম্বারে।
মেইলঃ editor@eurobd24news.com
মোবাইল নাম্বারঃ 0698488404

শুভেচ্ছান্তে
ইউরোবিডি24নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here