Home 1stpage নাসির-তামিমার বিচার শুরু

নাসির-তামিমার বিচার শুরু

74
0

তালাক ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন। একইসঙ্গে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।

আগামী ১০ মার্চ মামলাটির সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন আদালত।

এর আগে গত ২৪ জানুয়ারি একই আদালতে আসামিদের চার্জগঠন (বিচার শুরু) হবে কিনা সেই বিষয়ে আদেশের জন্য ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মীর স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here