Home 1stpage Depardieu একটি আলজেরিয়ান পাসপোর্ট চান!

Depardieu একটি আলজেরিয়ান পাসপোর্ট চান!

79
0

ইউরোবিডি২৪নিউজঃ আবারও সংবাদের শিরোনাম হতে দীর্ঘ সময় নিলেন না ফরাসি অভিনেতা Gerard Depardieu। এবার তিনি আলোচিত হলেন তার আলজেরিয়ান পাসপোর্ট পাবার আকাঙ্ক্ষা প্রকাশ করে। তিনি তার ক্রমবর্ধমান পাসপোর্ট এর তালিকায় একটি আলজেরিয়ান পাসপোর্ট যোগ করার প্রত্যাশা করছেন।

রাশিয়ান জাতীয়তা গ্রহণ, এবং বেলজিয়ান নাগরিকত্বের জন্য অনুরোধ করার পর, Depardieu সাপ্তাহিক journal du dimanche  কে জানান, তিনি মোট সাতটি দেশের পাসপোর্ট পেতে চান।

কিছুটা বিতর্কিত এই অভিনেতা আরও বলেন, “আমি ভালোবাসি এমন অনেক দেশই রয়েছে তবে আমি শুধু সাতটি দেশেরই রাখতে চাই।”

কিন্তু সাতটি পাসপোর্ট, যেকোন ব্যক্তি এমনকি Depardieu- এর মত একজন তারকার জন্যও অনেক।

তিনি বলেন, “এর অর্থ হল, আমাকে আর ভিসার জন্য আবেদন করতে হবে না।” এই তারকা নিজেকে “বিশ্ব নাগরিক” বলেও আখ্যায়িত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here