Home 1stpage সৌদি যুবরাজ প্যারিস ডিজনিল্যান্ডে খরচ করলেন ১৫ মিলিয়ন ইউরো!

সৌদি যুবরাজ প্যারিস ডিজনিল্যান্ডে খরচ করলেন ১৫ মিলিয়ন ইউরো!

68
0

ইউরোবিডি২৪নিউজঃ একজন সৌদি যুবরাজ, তাকে যুবরাজ ঘোষণা করার খুশীতে  থিম পার্ক প্যারিসের ডিজনিল্যান্ডে তিনদিনে ১৫ মিলিয়ন ইউরো খরচ করেছে বলে জানায় ডিজনিল্যান্ডের কর্তৃপক্ষ ইউরো ডিজনি।

যুবরাজ ফাহাদ-আল-সউদ, ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত পুরো ডিজনিল্যান্ড ভাড়া করেন এবং তার ৬০ কিংবা তার বেশি অতিথিদের নিয়ে সেখানে সময় যাপন করেন। সেই উৎসবে অনেক রকমারি আয়োজন করা হয়েছিল যার মধ্যে একটি হচ্ছে ডিজনি চরিত্রগুলোর উপস্থিতি।

 কোম্পানিটি আরও জানায়, যুবরাজের বিশেষ নিরাপত্তার আয়োজন করা হয় কেননা তিনি এই বিনোদন পার্কটির একজন অন্যতম শীর্ষ গ্রাহকদের একজন।

 থিম পার্কটি গত বছর ১৬ মিলিয়ন দর্শককে আকৃষ্ট করে কিন্তু এটি তার প্রতিষ্ঠার ২০ বছরে ইউরো ডিজনি কোন লাভ করতে পারেনি। মার্চ পর্যন্ত ছয় মাসে, গ্রুপটির গড় ক্ষতি হয়েছে ৮৯.১ মিলিয়ন ইউরো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here