“ইউরোবিডি24নিউজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা -২০২২”
"ইউরোবিডি24নিউজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা -২০২২" সম্মানিত ফ্রান্স প্রবাসী অভিভাবকবৃন্দ, ইউরোবিডি24নিউজ এর ১০ বছরে পদার্পণ উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২ আয়োজন...
প্রকাশনার ৯ বছর পেরিয়ে ১০ বছরে পদার্পণ করছে “ইউরোবিডি24নিউজ”
প্রকাশনার ৯ বছর পেরিয়ে ১০ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশ ও প্রবাসের সেতু বন্ধন "ইউরোবিডি24নিউজ"। প্রিয় শুভার্থী...
প্যারিস টেক্সওয়ার্ল্ডে দেশের ৯ কম্পানি
প্যারিসে টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং, লেদারওয়ার্ল্ড প্রদর্শনীতে বাংলাদেশের ৯টি কম্পানি অংশ নিয়েছে। ৭ থেকে ৯ ফেব্রুয়ারি বিশ্বের বৃহৎ এই প্রদর্শনীতে কান্ট্রি প্যাভিলিয়নের আয়োজন...
স্বরণে শহীদুল আলম মানিক
http://eurobd24news.com/?p=9970http://eurobd24news.com/?p=9923http://eurobd24news.com/?p=7706http://eurobd24news.com/?p=7129http://eurobd24news.com/?p=6625
শপথ নিলেন আইভী;প্রধানমন্ত্রীর উপদেশ আমার জন্য শিরোধার্য: আইভী
তৃতীয় বারের মতো মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।মেয়রের শপথের পর সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।শপথ গ্রহণ শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেশ আমার জন্য শিরোধার্য। আমি জনগণের জন্য জনকল্যাণে কাজ করি, প্রধানমন্ত্রীও জনকল্যাণে কাজ করেন। উনি যেই দিক নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা মোতাবেক উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং জনকল্যাণে কাজ করবো।
নাসির-তামিমার বিচার শুরু
তালাক ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন। একইসঙ্গে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।আগামী ১০ মার্চ মামলাটির সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন আদালত।এর আগে গত ২৪ জানুয়ারি একই আদালতে আসামিদের চার্জগঠন (বিচার শুরু) হবে কিনা সেই বিষয়ে আদেশের জন্য ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মীর স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার গ্রেফতার
মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৯ ফেব্রুয়ারি) তাকে দেশটির আম্পান এলাকা থেকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়ার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।এম খায়রুজ্জামান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তার বিরুদ্ধে ১৯৭৫ সালের জেল হত্যা ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তাকে ওই পদ থেকে বাতিল করে দেশে ফিরতে বলা হয়। তবে তিনি দেশে না ফিরে সেখানে শরণার্থী হিসেবে ছিলেন।
করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৮০১৬
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮...
বাংলাদেশ থেকে বছরে ৪ হাজার কর্মী নেবে গ্রিস
কৃষি খাতে কাজের জন্য বাংলাদেশ থেকে মৌসুমি কর্মী (সিজনাল ওয়ার্কার) নেবে গ্রিস। এতে করে প্রতিবছর ৪ হাজার বাংলাদেশি কাজের সুযোগ পাবেন ইউরোপের এই দেশটিতে। একই সঙ্গে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও পর্যায়ক্রমে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন। এজন্য কাগজপত্র তৈরির ফি ছাড়া আর কোনো টাকা খরচ হবে না। এ লক্ষ্যে বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিক গ্রিসের মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।রাজধানীর কাকরাইলে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি এবং গ্রিসের পক্ষে দেশটির মিনিস্টার অব মাইগ্রেশন অ্যাণ্ড অ্যাসাইলাম প্যানাইয়োটিস মিতারাচি এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং গ্রিসের সেক্রেটারি জেনারেল অব মাইগ্রেশন পলিসি পেট্রোক্লস জর্জিওজিয়াডিস উপস্থিত ছিলেন। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশি কর্মীদের জন্য গ্রিসে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো।অনুষ্ঠানে জানানো হয়, কর্মীদেরকে ৫ বছর মেয়াদি অস্থায়ীভাবে কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) দেওয়া হবে। চুক্তির আওতায় কৃষি খাতে ‘মৌসুমি কর্মী‘ নেওয়া হবে। পরবর্তীতে উভয় দেশ আলোচনাক্রমে চাহিদার ভিত্তিতে সেক্টরের সংখ্যা বাড়াবে। ৫ বছরের মেয়াদ শেষে তাদের বাংলাদেশে ফেরত আসতে হবে। তবে তারা কর্মসংস্থানের জন্য গ্রিসে যেতে পারবেন। আবেদনের সময় বৈধ ট্রাভেল ডকুমেন্ট, বৈধ ওয়ার্ক কনট্রাক্ট, অসুস্থতাজনিত ইনস্যুরেন্সের প্রমাণপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত ফি ও ব্যয় বহন করতে হবে।এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ইউরোপের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের কর্মসংস্থান সংক্রান্ত এটিই প্রথম সমঝোতা স্মারক। এর মাধ্যমে বাংলাদেশি কর্মীরা নিরাপদে গ্রিসে বৈধভাবে কাজ করতে পারবে। তিনি বলেন, নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সম্পূর্ণ নিয়োগকর্তার খরচে গ্রিসে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। এক্ষেত্রে আগ্রহী কেউ যেন কোনোভাবে কোনো দালাল বা প্রতারকের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
দেশে অসংক্রামক রোগে মারা যায় ৬৭ শতাংশ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের প্রায় ৬৭ শতাংশ মানুষ অসংক্রামক রোগে মারা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশে সংক্রামক ব্যাধি অনেক বেশি ছিল। স্বাস্থ্যসেবার উন্নয়নের আমাদের দেশে বর্তমানে সংক্রামক ব্যাধি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। করোনা এমন একটি ব্যাধি যা পুরো বিশ্বকে সংক্রমিত করেছে, বাংলাদেশেও সংক্রমিত হয়েছে। করোনায় কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে, লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেছে।’স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অসংক্রামক রোগ সারা পৃথিবীতেই বাড়ছে, বাংলাদেশের অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে। মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে, জীবনযাত্রার পাশাপাশি এই সমস্ত রোগও বৃদ্ধি পাচ্ছে। যার মধ্যে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ অন্যতম। বাংলাদেশের ৬৭ শতাংশ মানুষ নন কমিউনিকেবল ডিজিজে (অসংক্রামক রোগ) মারা যান। যার মধ্যে ক্যান্সার অন্যতম।’




